কলিংবেলের শব্দে দরোজা খুলে গৃহকর্ত্রী দেখলেন, বাইরে একজন অপরিচিত লোক দাঁড়িয়ে।
: ম্যাডাম, আপনি কি সে..ক্স করতে পারেন?
স্বাভাবিকভাবেই, খুব বিরক্ত হয়ে লোকটার মুখের উপর দরোজা বন্ধ করে দিলেন তিনি।
মিনিট পাঁচেক পর আবার কলিংবেল বেজে উঠল।
: ম্যাডাম, আপনি কি সেক্স করতে পারেন?
এবার লোকটাকে গালাগালি করে আগের তুলনায় দ্বিগুণ জোরে দরোজা বন্ধ করে দিলেন ভদ্রমহিলা।
“চলে যাচ্ছি, কিন্তু আমি কাল আবার আসব, ঠিক এই সময়েই। উত্তরটা রেডি রাখবেন, ম্যাডাম!”… কথাটা চেঁচিয়ে বলে লোকটা চলে গেলেন।
মহিলার স্বামী বিকেলে অফিস থেকে ফিরলে স্বামীকে সব খুলে বললেন তিনি। সব শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে স্বামী বললেন, “আমি কালকে অফিসেই যাব না! আসুক হারামজাদা!”
ঠিক ওই সময়ে আবার কলিংবেল বেজে উঠল। নিজের লাইসেন্স-করা পিস্তল হাতে দরোজার ঠিক পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন মহিলার স্বামী।
: ম্যাডাম, আপনি কি সেক্স করতে পারেন?
আজ মহিলাটি হাসিমুখে আন্তরিক কণ্ঠে উত্তর দিলেন, “হ্যাঁ হ্যাঁ, পারি! আপনি প্লিজ ভেতরে আসুন!”
লোকটা ভেতরে না ঢুকে চরম উত্তেজিত স্বরে বললেন, “দারুণ! তাহলে দয়া করে স্বামীর সাথে এই বিদ্যাটা কাজে লাগান এবং আপনার স্বামী হারামজাদাকে বলবেন যেন আমার স্ত্রীকে আর কোনোদিন বিরক্ত না করে!”