ইদানিং কম বয়সে, বা পড়ালেখা করা অবস্থাতেই বিয়ে করাটাকে গ্লোরিফাই করা হয় অনেক। বিয়ে ভালো জিনিস, বিয়ের লিগ্যাল বয়স হলে সে বিয়ে করতেই পারে। তবে এসব বিয়ে গুলোর আফটারম্যাথ কি?
আমরা তো বিয়ের শানাই আর সুন্দর সুন্দর ছবি দেখে অভিনন্দন জানানো পর্যন্ত ই খোঁজ রাখি।এরপরের জীবনটা কেমন হয় সেটা কি আমরা জানি?
এমন কম বয়সী কয়েকটা বিয়ের ঘটনা বলি।
দিন কয়েক আগে মেডিকেলের এক গ্রুপে এক মেয়ে পোস্ট দিয়েছিল।মেয়ে মেডিকেল থার্ড ইয়ারের স্টুডেন্ট আর তার হাজব্যান্ড ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ছেলের তখন পরীক্ষা চলছিলো।আর মেয়েটা প্র্যাগনেন্ট। তাই ছেলে ছেলের বাসায় আর মেয়ে মেয়ের বাসায় থাকে।
এক্সপেক্টেড ডেটেট আগেই মেয়েটার বাচ্চা হয়, বাচ্চার থ্যালাসেমিয়া ধরা পরেছে, অসুস্থ, NICU তে রাখা লাগবে।
এতো কিছু হয়ে যাচ্ছে,মেয়েটা একাই সব সামলাচ্ছে। কিন্তু ছেলেটা বা বাচ্চার বাবা কোথায়?
ছেলের ফাইনাল প্রফ চলছে, তাই ছেলের বাবা-মা মেয়েকে বলেছে এই পরীক্ষার সময় যাতে তাদের ছেলেকে এসব জানিয়ে পড়ালেখার ক্ষতি না করে।
অর্থাৎ ছেলে যে বাপ হয়েছে, তার বাচ্চা যে অসুস্থ, তার বউ এতো স্ট্রাগল করছে- এর কোনো কিছু ই ছেলে জানেনা।
বাচ্চাকে NICU তে রাখতে টাকা লাগবে, সেই টাকাটাও তার কাছে নেই, শ্বশুরবাড়ি থেকেও দেয়া হয়নি। তাই এই থার্ড ইয়ারের বিশ-একুশ বছরের মেয়েটা মেডিকেল গ্রুপে পোস্ট দিয়েছে যাতে কেউ তাকে কোনো সরকারি NICU তে বাচ্চা রাখার ব্যবস্থা করে দেয়।
এরচেয়েও অবাক লেগেছে যে বিষয়টা,ছেলে পরীক্ষা বলে গর্ভবতী বউকে কল ও দেয়না। পড়ালেখার সমস্যা হবে তাই!
এই জায়গায় কোনো ম্যাচিউর, এস্টাবলিশড ছেলে থাকলে কি এতো সমস্যা হতো? ছেলে রেসপনসিবল হলে তার বাবা-মায়ের পারমিশন লাগতো তার বাচ্চা হয়েছে এই খবরটা জানাতে? বা মেয়েটাও এস্টাবলিশড হলে নিজের সদ্যজাত বাচ্চাকে নিয়ে এতো স্ট্রাগল করা লাগতো?
আমার ইন্টার্নশিপের সময় গাইনীতে দেখেছি, অল্প বয়সী প্র্যাগনেন্ট মেয়ে গুলো কতটা সাফার করে!
এক মেয়ের বয়স কম, সাথে হাইট কম।বাচ্চা নরমালে হওয়ানো যাবেনা। চেষ্টা করলেও বাচ্চা অর্ধেক পথে আটকিয়ে দমবন্ধ হয়ে মা*রা যেতে পারে – এমন অবস্থা।
সিজারই করা লাগবে।
কিন্তু গর্ভের সন্তান মেয়ে বলে তার শ্বাশুড়ি সিজার করে টাকা নষ্ট করবেনা। ওদিকে মেয়ের হাজব্যান্ডেরও বয়স কম! তার কাছেও নিজের বউর সিজার করানোর টাকা নেই।
আরেক জায়গায় ছেলে -মেয়ে দুইজনই ভার্সিটিতে পড়ে। থাকে ছেলের বাসায়ই, যেহেতু তারা নিজেরাই এখনো ডিপেন্ডেন্ট৷ ছেলেটা টিউশন করে নিজেদের হাতখরচ যোগান দিতে পারে কোনো মতে। কিন্তু স্ত্রীর যে এক্সট্রা খরচ, জামাকাপড় কেনা থেকে শুরু করে আনুষাঙ্গিক ব্যক্তিগত খরচ সে দিতে পারেনা।বিপদে পরলে মেয়েকে তার নিজের বাবার কাছ থেকে চাইতে। এমনকি মেয়েটা ঠিকমত খাওয়াদাওয়া ও করতে পারেনা সে বাসায়।
আর এসব নিয়ে প্রতিবাদ করলেই মেয়েটাকে শুনতে হয়-
“আমি স্টুডেন্ট, বেকার জেনেই তো বিয়ে করেছো।এতো কিছু আমি দিতে পারবোনা।তোমার ভালো না লাগলে বাপের বাড়ি চলে যাও!”
বর্তমানের অর্থনৈতিক অবস্থায় একজন প্রতিষ্ঠিত, চাকরিজীবী মানুষেরও সংসার চালাতে কষ্ট হয়ে যায়।সেখানে মানুষ কিভাবে স্টুডেন্ট থাকা অবস্থায় বিয়ে করাটাকে গ্লোরিফাই করে আমি বুঝিনা!
আরেকটা উদাহরণ দেই।
ছেলে প্রতিষ্ঠিত, কিন্তু মেয়েটার বয়স একদম আঠারো।ছেলের সাথে তার বয়সের গ্যাপ প্রায় পনেরো বছরের।
এখন সেই হাজব্যান্ড কি করে?
মেয়েটাকে কথার কথায় গায়ে হাত তুলে, মেয়ের ননদ তার জামাকাপড় পুড়িয়ে ফেলে, শ্বাশুড়ি তাকে খেতে দেয়না ঠিকমত। ওহ হ্যা! বৈবাহিক ধর্ষণ ও চলে। সাথে যৌতুকের দাবি!পড়ালেখা করাবে বলে বিয়ে করলেও বিয়ের পর হাজব্যান্ডকে ছাড়া বের হতেও পারতোনা।
শেষে আর সহ্য করতে না পেরে তার বাপ-মা তাকে নিয়ে আসে সেই নরক থেকে।
এখন সে সিংগেল প্যারেন্ট৷ পড়ালেখা করছে, চাকরি করছে। তাও সুখে আছে! দিনশেষে কারো মা*ইর খেতে হয়না, খাওয়ার কষ্ট নাই, কেউ কাপড় পুড়িয়ে দেয়না!
ছেলে হিসেবে আপনার যদি মনে হয় বিয়ে করে বউর প্রতি আপনার ফাইনান্সিয়াল -ইমোশনাল রেস্পন্সিবিলিটি গুলো পালন করতে পারবেন,একটা সেইফ হোম দিতে পারবেন, বাচ্চা হলে বাবা হিসেবে সব দায়িত্ব পালন করতে পারবেন তবেই বিয়ে করবেন।
আর মেয়ে হিসেবে বিয়ের আগে নিজের একটা পরিচয় তৈরি করবেন, যাতে খাদ্য,বস্ত্র,বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতন নিজের মৌলিক অধিকার গুলো আপনার নিজেরই আদায় করার মতন অবস্থা থাকে, দিনশেষে যাতে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, আপনার বাচ্চা অসুস্থ হলে যাতে তার চিকিৎসা টা আপনি নিজে করাতে পারেন – এমন অবস্থানে গিয়ে এরপরে বিয়ে করুন।
বিয়ে একটা পবিত্র বন্ধন।সাথে এটি একটি অনেক বড় রেস্পন্সিবিলিটি ও বটে! আপনার ফাইনান্সিয়াল, মেন্টাল,ফিজিক্যাল ম্যাচুরিটি না আসা পর্যন্ত বিয়ে আপনার জন্য না।