মোহাম্মদপুরে ডেটে আসছিলো গার্লফ্রেন্ড। সারাদিন ঘুরে বাসায় গিয়ে বলে আমার সাথে আর রিলেশন রাখবে না।
জিজ্ঞেস করলাম, “কি সমস্যা?”
সে বলে, “তোমার এলাকা ভালো না। সব ছিনতাইকারী। বাসায় এসে দেখি আমার ব্যাগে ২০০০ টাকা নাই।”
আমি গুণে দেখি মাত্র ১৭০০ টাকা আছে । ৩০০ টাকা বাড়ায়া বলছে। এই মিথ্যুক মেয়েরে আমিও এলাকার বউ করে আনবো না।
তাই আমিও বললাম,” যা ব্রেকাপ। যাইয়া চাংখারপুলের বউ হইস। “
মোহাম্মদপুর নিয়ে সবার এত ভ্রান্ত ধারণা কেন বুঝি না। এইটা এক মাত্র এলাকা যেখানে আপনারে রিক্সা থামায়া সব রেখে দেয়ার পরেও রিক্সা ভাড়া দিয়ে দিবে।
যাওয়ার আগে রিক্সাওয়ালাকে বলে দিবে,” মামা, সাবধানে নিয়ে যাবা এলাকা ভালো না।”
এই আপ্যায়ন আপনি মিরপুরে পাবেন না আমি গ্যারান্টি দিলাম।