১.জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধির নাম কী?
উত্তর: ইরিন জুবাইদা খান
২. জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান
অষ্টম
৩. বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র?
গাইবান্ধার সুন্দরগঞ্জে
৪. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে ?
সৌদি আরব
৫. বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৩৩তম
৬. মাথাপিছু আয়
আইএমএফের ২০২৬ সালের তথ্য অনুযায়ী,
দক্ষিণ এশিয়ায় মাথাপিছু আয়ে শীর্ষে রয়েছে মালদ্বীপ (১৩,৯২০ মার্কিন ডলার)। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা (৪,০২০ মা. ডলার) এবং ভুটান (৩,৭১০ মা. ডলার)। আর
মাথাপিছু আয়ে দক্ষিণ এশিয়ায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ (৩,০২০ মা. ডলার)।
মাথাপিছু আয়ে (GDP per Capita) বিশ্বের শীর্ষ দেশ হলো
প্রথম মোনাকো: প্রায় ২ লক্ষ মার্কিন ডলারের বেশি
দ্বিতীয়: লুক্সেমবুর্গ প্রায় ১ লক্ষ ৫৮ হাজার মার্কিন ডলার
৭. মাথাপিছু গ্রিন হাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ ৫ দেশ যথাক্রমে,
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০২৬ এর তথ্যানুযায়ী,
পালাউ (৬৬.৬৯ টন), ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (৫৭.৬০ টন), কাতার (৫৪.৫৪ টন), কুয়েত (৩৮.১৪ টন), বাহরাইন (৩৫.২৫ টন)।
৮. মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন
ফাতিমা এজ্জাহরা এল মানসুরি
৯. সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী দেশ ৯টি। তবে ঘোষিত পরমাণু শক্তিধর দেশ ৮টি- যুক্তরাষ্ট্র (১৯৪৫), রাশিয়া (১৯৪৯), যুক্তরাজ্য (১৯৫২), ফ্রান্স (১৯৬০), চীন (১৯৬৪), ভারত (১৯৭৪), পাকিস্তান (১৯৯৮) এবং উত্তর কোরিয়া (২০০৬)। আর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ঘোষণা করেনি। উল্লেখ্য বর্তমানে পরমাণু অস্ত্র মজুতে শীর্ষ দেশ রাশিয়া এবং ২য় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
১০. বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ইন্দোনেশিয়ার জাকার্তা (জনসংখ্যা প্রায় ৪ কোটি ১৯ লাখ)। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা (৩ কোটি ৬৬ লাখ)।
১১. হেনলি পাসপোর্ট সূচক- ২০২৬
শীর্ষ ৩ দেশ হচ্ছে ১ম -সিঙ্গাপুর, ২য়-জাপান ও দক্ষিণ কোরিয়া, ৩য়-ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন, এবং সুইজারল্যান্ড। আর সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম এবং সর্বনিম্ন রয়েছে আফগানিস্তান।
১২. COP31 ২০২৬ আন্তালিয়া, তুরস্ক নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
COP32 ২০২৭ আদ্দিস আবাবা, ইথিওপিয়া
১৩. ১৯৭৮ সালে ঢাকা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত করার মাধ্যমে প্রথমবারের মত সিটি কর্পোরেশন নামক স্থানীয় নগর সরকার প্রতিষ্ঠা করা হয়। দেশে বর্তমানে ১৩টি সিটি কর্পোরেশন আছে এবং সর্বশেষ বগুড়া সিটি কর্পোরেশন।
১৪.