“মেয়েটা ভা*র্জিন কি না সেটা একটা ছেলে বিয়ের প্রথম রাতেই বুঝতে পারে। কিন্তু ছেলেটা ভা*র্জিন কি না সেটা একটা মেয়ে কোনোদিনও বুঝতে পারে না”
আমার রুমমেট তুহিনের মুখ থেকে এমন কথা শোনার পর কিছুটা অবাক হয়ে বললাম, “বুঝতে পারে না কেন?”
তুহিন মুচকি হেসে বললো, “সেটা তোর মতো মাথা মোটা বুঝবে না। তুই এখন আপাতত বাসা থেকে বের হো। আমার গার্লফ্রেন্ড বাসায় এসেছে
তুহিনের কথা মতো বাসা থেকে বের হয়ে এসেছি। মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে। চোখে সব ঘোলাটে দেখছি। প্রতি বৃহস্পতিবার তুহিনের গার্লফ্রেন্ড আমাদের বাসায় আসে। বৃহস্পতিবার, শুক্রবার এই দুই রাত বাসায় থেকে শনিবার সকালে চলে যায়। আর আমি এই দুই রাত অন্য কোনো ফ্রেন্ডের বাসায় থাকি। মাইগ্রেনের ব্যথাটা কোনোভাবেই কমছে না। রহুল ভাইয়ের চায়ের দোকানে আসলাম এক কাপ রঙ চা খাওয়ার জন্য। এতে যদি ব্যথাটা কিছু কমে।
রহুল ভাই আমায় দেখে মুচকি হেসে বললো, “পিয়াস ভাই, কোনো কিছু নিয়ে চিন্তা করছেন নাকি?”
আমি চায়ে চুমুক দিয়ে বললাম, “একটা মেয়ে সতী কি না সেটা বুঝবো কী করে?”
রহুল ভাই হেসে উত্তর দিলো, “এটা তো খুবই সোজা। একটা সাদা রুমাল দিয়েই বুঝতে পারবেন মেয়েটা আগে লটর পটর করেছে কি না”
আমি চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিয়ে বললাম, “আর ছেলেটা লটর পটর করেছে কি না সেটা একটা মেয়ে বুঝবে কী করে?”
“এটা কোনো মেয়ে বুঝবে না”
তুহিনের প্রেমিকা আমাদের বাসায় আসলে আমি সবসময় রাকিবের বাসায় গিয়ে উঠি। কিন্তু আজ রাকিবের বাসায় তালা দেওয়া। ও গ্রামের বাড়ি গিয়েছে। কাল ঢাকায় ফিরবে। রাস্তায় হাঁটছি আর ভাবছি আজকের রাতটা কি আমার রাস্তায় কাটাতে হবে। মানিব্যাগের অবস্থা খুব একটা ভালো না। একটা ৫০ টাকার নোট, দুইটা ১০ টাকার নোট আর কিছু খুচরো পয়সা। তা না হলে কোনো হোটেলে থাকা যেতো…
—-
রাত ১টা বাজে। আমি কমলাপুর ফুটওভার ব্রিজের উপর দাঁড়িয়ে রাতের শহর দেখছি। এমন সময় পিছন থেকে একটা মেয়ে বললো, “কী ভাই, লাগবে নাকি?”
আমি পিছন ফিরে মেয়েটার দিকে তাকিয়ে কিছু না বলে শুধু মুচকি হাসলাম। মেয়েটা আশেপাশে তাকিয়ে আমার আর একটু কাছে এসে বললো, “আপনার বাসায় নিয়ে গিয়ে কাজ করবেন নাকি আমার এইখানে যাবেন?”
আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে বললাম, “আমি তোমার সাথে কাজ করলে তুমি বুঝতে পারবে আমি অন্য কারো সাথে এর আগে কাজ করেছি কি না?”
এই কথা শুনে মেয়েটা কিছুটা অবাক হয়ে বললো, “না বুঝার কী আছে? হাবভাব দেখেই বুঝে ফেলবো। এই বিউটি ব্লাউজের বো*তাম খোলার ধরন দেখেই বুঝে ফেলবে কোন পুরুষ কীরকম”
আমি তখন বললাম, “তার মানে অসতী নারী অসতী পুরুষকে চিনতে পারলেও সতী নারী অসতী পুরুষকে চিনতে পারে না। এটা আবার কেমন নিয়ম?”
মেয়েটা কিছুটা বিরক্ত হয়ে বললো, “কাজ করলে বলেন। না করলে শুধু শুধু সময় নষ্ট করবেন না।”
আমি কিছু না বলে মেয়েটার দিকে তাকিয়ে হাসলাম। আমার এই হাসি মেয়েটা সহ্য করতে পারেনি। কু*ত্তা*র বা*চ্চা বলে গালি দিয়ে চলে গেলো…
—-
পরের বৃহস্পতিবার আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন তুহিন বললো, “তোর কোথাও যেতে হবে না”
“কেন! তোর গার্লফ্রেন্ড আজ আসবে না?”
“ও আর কোনোদিন আসবে না। আমাদের ব্রেকআপ হয়ে গেছে”
কিছুটা অবাক হয়ে বললাম, “যে মেয়েটার সাথে এতো গভীর সম্পর্কে ছিলি। তাকে এইভাবেই ছেড়ে দিবি?”
তুহিন কিছুটা রেগে বললো, “ছেড়ে দিবো না তো ওকে বিয়ে করবো নাকি? যে মেয়ে বিয়ের আগে আমার সামনে কাপড় খু*লতে পারে সে এর আগেও অন্যজনের সামনে কাপড় খু*লেছে কি না তার কি গ্যারান্টি আছে। আমি ওর থেকে বেটার কাউকে ডিজার্ভ করি”
আমি তখন বললাম, “দোয়া করি, তোর জীবনে ভালো কেউ আসুক। কারণ খারাপ মেয়ে আসলে বিয়ের প্রথম রাতেই বুঝে যাবে তোর চরিত্রে সমস্যা আছে। সতী নারী খারাপ পুরুষ চিনতে না পারলেও, অসতী নারী ঠিকই খারাপ পুরুষ চিনতে পারে। আর দয়া করে বউয়ের ভা*র্জি*নিটি টেস্ট করতে যাস না। সারাজীবন কান্না করতে হবে।
এই কথা বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে আসলাম। আনিকা (তুহিনের সাবেক প্রেমিকা) ওর সাথে দেখা করার জন্য ওর হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আনিকা এসে কিছুটা বিরক্তির সুরে বললো, “ভাইয়া, আমি আগেই বলে দিচ্ছি আপনার বন্ধুর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমি ওরে ভুলে যেতে চাই। আমি ওর থেকে বেটার কাউকে ডিজার্ভ করি”
আমি ওরে কিছু না বলে যখন চলে যাচ্ছিলাম তখন আনিকা পিছন থেকে ডেকে বললো, “ভাইয়া কিছু না বলেই চলে যাচ্ছেন যে”
আমি আনিকার দিকে তাকিয়ে হেসে বললাম, “তুমিও বেটার কাউকে ডিজার্ভ করো, তুহিনও বেটার কাউকে ডিজার্ভ করে। নিজে ভালো না হয়ে তোমরা ভালো কিভাবে ডিজার্ভ করো সেটাই বুঝতে পারছি না। তাই কিছু না বলেই চলে যাচ্ছি”
—-
শাহবাগের রাস্তা ধরে হাঁটছি আর ভাবছি, মানুষ বলে যে যেমন সে নাকি তেমনি জীবনসঙ্গী পায়। অথচ আমি আমার জীবনে উল্টোটা বেশি দেখেছি। খারাপ সব সময় ভালো পেয়েছে, ভালো সবসময় খারাপ। অল্প কিছু দেখেছি ভালোর সাথে ভালোর মিল হতে। তুহিন নিশ্চয়ই অন্য এক মেয়েকে বিয়ে করবে। যদি মেয়েটা সতী হয় তাহলে মেয়েটাকে ঠকানো হলো, আর আনিকা যদি কোনো ভালো ছেলেকে বিয়ে করে তাহলে ছেলেটাকে ঠকানো হলো। জগতে এতো অমিল কেন? মানুষ কেন মানুষকে এইভাবে ঠকায়?
-সতী
-আবুল বাশার পিয়াস