বসের অর্ডারে তার বাসায় এসেছি, বাসায় তার সুন্দরী স্ত্রী ছাড়া এই মুহুর্তে আর কেউ নেই। এই সুযোগটাই খুঁজছিলাম এতদিন। অফিসের কিছু প্রয়োজনীয় কাগজ নিতে বস যে আমাকেই পাঠাবেন সেটা কল্পনাও করতে পারিনি। বসের স্ত্রীর নাম সামিয়া, আমি ছোট করে সামি বলেই ডাকি।সামি আমাকে দেখে কিছুটা চমকে গেল। সামি নিজেকে সামলে নিয়ে ঠান্ডায় গলায় বলল,বসো, কী খাবে বলো। আমি ঠোঁটের কোনে মিষ্টি হাসি এনে বললাম -আমার ফেভারিট আইটেমটাই হলে ভাল লাগত। সামি প্রত্যুত্তরে হালকা হাসিমাখা কন্ঠে বলল-আচ্ছা ওয়েট কর আমি করে নিয়ে আসছি। একটা বিফ বার্গার রেডি করতে কম হলেও ত্রিশ মিনিট সময় লাগে বসের স্ত্রী সামিয়ার।
ড্রয়িংরুমে বসে কাগজগুলো ব্যস্ততার অভিনয় করে মিলিয়ে নিচ্ছিলাম। সামির হাতের বিফ বার্গারটা যেকোন রেস্তোরার চেয়ে ভালো হয়, খাবার শেষ করে উঠে আসার সময় আচমকা সামির হাত ধরে খুব কাছে টেনে নিয়ে এসে বললাম,টিপ কপালের মাঝ বরাবর পরতে হয়।তবে বেশ লাগে দেখতে,মনে হয় বিস্তৃত আকাশজুড়ে পুচকে একখানা চাঁদ জড়সড় হয়ে ঘুমাচ্ছে। তোমার টিপটা হালকা বাঁ দিকে সরে গেছে, ঠিক করে নিও।আর হ্যাঁ কাজল এত গাঢ় করে দিলে কেমন যেন পানসে লাগে, কম্বিনেশনের ব্যাপারটা মাথায় রাখবে তো। সামিয়া হা করে তাকিয়েছিল আমার দিকে। কোন কিছু বলার সুযোগ না দিয়েই চলে আসলাম।
বসের অফিস রুম ঝাড়ু দিচ্ছে মতি ভাই, আচমকা মতি ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে ফুলের টবের উপর পড়লাম! মতি ভাই ভাঙা ফুলের টব দেখে জিহ্বায় কামড় বসিয়ে বলল,”ইয়া আল্লাহ! করছেনডা কী!”মতি ভাইকে ভরসা দিয়ে বললাম আমি বস আসার আগেই টব নিয়ে আসব। বন্ধু ফাহিমকে ফোন দেবার মিনিট পনেরো পর সে এসে বিশাল এক কৃত্রিম গোলাপ ফুলের টব দিয়ে গেল। এদিকে আমি আমার কাজে মনোযোগ দিলাম, এর মাঝেই সামি কল দিল।
:- হ্যালো শোয়েব,একটা সত্যি কথা বলবে? আমি জানি তুমি মিথ্যা বলোনা। আমাকে কখনো মিথ্যা বলোনি তাই আশা করছি আজও বলবেনা।আমি হ্যাঁ সূচক উত্তর দেবার পর থেমে থেমে দ্বিধান্বিত গলায় বলল, কাল কী তুমি বেড রুমে সিগারেটের প্যাকেট আর আঙটি রেখে গিয়েছিলে ভুল করে? কনফিডেন্ট ভয়েসে বললাম- কী বলছো এসব! আমি তো কখনো সিগারেট ই খাইনি আর আঙটি কী আমাকে কোনদিনও পরতে দেখেছো তুমি?দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, এত দ্রুত আমার সব কিছু ভুলে গেলে! সামিয়া কিছু না বলেই ধপাস করে ফোনটা রেখে দিল।কাজের মাঝে বসের ফোন আসল, বস তার রুমে ডেকে পাঠিয়েছেন।
বস দ্বিধান্বিত চেহারায় একবার আমার দিকে তাকাচ্ছেন আরেকবার টেবিলের উপর রাখা আঙটির দিকে তাকাচ্ছেন।অনেক্ষন পর বস আমাকে বললেন, আচ্ছা শোয়েব এই আঙটিটা তুমি কোথাও দেখেছো আগে? আমার বুকের ধকফকানি বেড়ে গেল, নিজেকে সামলে নিলাম কেননা এমন পরিস্থিতিতে আমাকে পড়তে হবে সেটা আগেই জানতাম। না স্যার আমি কোথাও দেখেছি বলে মনে পড়ছেনা, বস এবার আমার দিকে খানিকটা ঝুকে বললেন- আলফাজের হাতে এমন আঙটি তুমি দেখোনি আগে? আমি দ্রুত গলায় বললাম – হ্যাঁ, হ্যাঁ স্যার দেখেছি তো। কেন স্যার কী হয়েছে? বসের কপালের শিরাটা হালকা ভেসে উঠেছে।কপাল বেশ ঘাম দিচ্ছে। বস কাঁপা গলায় বললেন, না তুমি যাও।আর হ্যাঁ নাজনীনকে পাঠিয়ে দিবে যাওয়ার সময়। নাজনীন বসের নতুন পি,এ।নাজনীনের দেহের গঠন যেকোন পুরুষকে কাবু করার সামর্থ্য রাখে আর সেখানে বিত্তবান মাহফুজ আহমেদ তো ডালভাত। বিত্তবানদের কাছে জীবনের হিসেব সহজ হওয়ায় তারা ন্যায় অন্যায় ভাল মন্দ নিয়ে এত মাথা ঘামান না। মাহফুজ সাহেব এখন নাজনীনের সাথে অন্তরঙ্গ মুহুর্ত কাটাবেন রিলাক্সড হওয়ার জন্য সেটা আমার জানা।
নাজনীনকে কোলের কাছে নিয়ে আদুরে গলায় আদর সোহাগের কথায় বলছিলেন আমাদের বস মাহফুজ আহমেদ। টেবিলের উপর রাখা আঙটির দিকে তাকিয়ে নাজনীন বলল, আরে তুমি তো দেখছি আলফাজ সাহেবের মত আঙটি পরা শুরু করেছো! মাহফুজ আহমেদ হালকা ধাক্কা দিয়ে নাজনীনকে কোলের কাছ থেকে সরিয়ে সামনে এনে বললেন, তুমি শিওর এটা আলফাজের আঙটি? নাজনীন আত্নবিশ্বাসের সুরে বলল – হ্যাঁ এটা তো আলফাজ সাহেবের ই যে তোমার ওয়াইফকে রেঞ্জ রোভার গাড়িটা গিফটা করল সেদিনের পার্টিতে।
মাহফুজ নাজনীনের দিকে ফিরে বলল, কই না তো রেঞ্জ রোভার তো সামিয়া কিনেছে আমার একাউন্ট থেকে টাকা নিয়ে। নাজনীন আদুরে কন্ঠে মাহফুজ আহমদের গলা জড়িয়ে ধরে বলল, ওহ সুইটহার্ট! তোমার ওয়াইফ উনাকেও একটা রেঞ্জ রোভার গিফট করেছিল সেদিন।বিশ্বাস না হলে ‘কার হাউজ” এর শো রুমে গিয়ে খোঁজ কর।আচ্ছা ছাড়ো তো এসব,লেট মি ক্লোজ সুইটহার্ট। নাজনীন আর কথা না বাড়িয়ে নিজেকে উজাড় করে দেয় মাহফুজের কাছে, মাহফুজও কম যায়না তবে মাহফুজের সন্দেহ তার বুকে তীরের ফলার মত বিঁধছিল!
রেস্টুরেন্টে উঁচু সিটটায় বসে আছি সামি আর আমি। সামির মুখে ঘুষির দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। একটু পরপর সামি টিস্যু দিয়ে চোখ মুছছে। আমি হাতটা শক্ত করে ধরে বললাম, সামি কি হয়ছে তোমার? এভাবে কাঁদছো কেন?! সামি এবার হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল। অনেক কষ্টে শান্ত হয়ে সামি আমাকে বলল- মাহফুজ আমাকে গতরাতে খুব মেরেছে শোয়েব, খুব মেরেছে! আলফাজ সাহেবেরে সাথে নাকি আমি বেড শেয়ার করেছি! ঐ লোকের টাকার মোহে পড়ে নাকি আমি বে**গিরি করেছি উনার সাথে! কতটা নিচু ভাবে আমাকে ভেবে দেখেছো!
এইতো সুযোগ! আমি তো এই সুযোগটায় খুজছিলাম এতক্ষণ যাবৎ! সামির মাথাটা টেনে বুকের কাছে নিয়ে এসে মাথায় হাত বোলাতে বোলাতে বললাম- তোমার এই কষ্ট আমার সহ্য হয়না সামি, সহ্য হয়না! আসলে কী জানো তো তোমার স্বামী নিজের কুকীর্তি ঢাকতে তোমাকে মিথ্যা দোষ দিচ্ছে! সামি কান্না থামিয়ে বলল, ওর কুকীর্তি মানে? আমি কৃত্রিম জড়তার ভান করে বললাম, আরে কিছুনা। সামি অনেক্ষন ধস্তাধস্তি করতে লাগল। আমি আমতা আমতা করে বললাম, অফিসের সবাই জানে নাজনীনের সাথে আলাদা রুমে তোমার স্বামী কী করে। তুমি চাইলে প্রমাণ দিতে পারি। সন্ধ্যায় প্রমাণ দেবার কথা বলে চলে আসতে যাচ্ছি ওমনি সামি আমাকে জড়িয়ে ধরে বলল,শোয়েব আমার সাথে থাকবে তো? আমি কান্নার অভিনয় করে বুকে জড়িয়ে ধরে বললাম, হ্যা থাকবো তোমার পাশে।
সামনের “মেম্বার অফ কমার্স ” এর সভাপতি পদে মাহফুজ আহমেদের প্রতিপক্ষ আলফাজ মাহফুদ। নাজনীনের ব্রেন ওয়াশে আলফাজকে গুম করে ফেলেছে মাহফুজ মাহমুদ। আর আমি এইদিকে সামিকে তার স্বামী আর নাজনীনের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও পাঠিয়ে দিয়েছি!
সেদিন ইচ্ছে করেই ফুলের টবের উপর পড়ে গিয়েছিলাম।পরিকল্পনা মোতাবেক ফাহিমের আনা ফুলের টবে দুখানা হিডেন ক্যামেরাও ছিল। ব্যাস! ফাঁদে পা দিল মাহফুজ আহমেদ। আর সামিয়ার বেডরুমের বালিশের নিচে আঙটি আর সিগারেটের প্যাকেট আমিই রেখে এসেছিলাম৷ নাজনীন আঙটিটা ম্যানেজ করে দিয়েছিল আলফাজের সুন্দরী পি,এ সুষ্মিতার কাছ থেকেই।
ফলাফল স্বরুপ দুদিন পার না হতে হতে মাহফুজ আহমেদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা, আলফাজ মাহমুদকে এটেম্পট টু মার্ডার অভিযোগে জেলে পাঠানো হলো। সামি আর মাহফুজের ডিভোর্স ও হয়ে গেল।সামি আমার সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে,আমি তার ধরাছোঁয়ার বাইরে। পাবে কি করে?
রেস্টুরেন্টে বসে আছি শহরের সবচেয়ে সুন্দরী আর দামী কলগার্ল নাজনীনের অপেক্ষায়! নাজনীন দেড় ঘন্টা অপেক্ষায় করিয়ে আসল। হাসিমাখা মুখে বলল, বোঝই তো কত ক্লায়েন্ট থাকে। আমি এবার প্রশস্ত হাসি দিয়ে বললাম ইটস অকে। ব্যাগ থেকে পঞ্চাশ হাজার টাকার দশটা বান্ডিল নাজনীনের দিকে এগিয়ে দিয়ে বললাম এই নাও তোমার পেমেন্ট। নাজনীন চারটে বান্ডিল রেখে বলল- এটা দিয়ে পাটায়া ঘুরে আসতে পারব আর সাথে রিলাক্সড ও হওয়া যাবে। বাকিটা তুমিই রেখে দাও৷
এবার বিস্ময় আমায় ঘিরে আছে যে! জিজ্ঞাসু চোখে নাজনীনের দিকে তাকালাম। নাজনীন আমার দিকে তাকিয়ে বলল, এই কাজটা আমি করতাম না প্রথমত করেছি এই কারণে যে, সামিয়া তোমার প্রাক্তন প্রেমিকা। যে তোমাকে ফেলে মাহফুজ আহমেদকে বিয়ে করে মাহফুজ আহমেদের টাকা পয়সা দেখে। তুমি মাস খানেক হাসপাতালে ছিলে সুইসাইড এটেম্পট করে।এই ইনফরমেশন গুলো জানার পর বারবার। মনে হচ্ছিল তোমাকে হেল্প করতেই হবে।
মেয়েটা তোমাদের আড়ালে আলফাজ মাহমুদের সাথে রাত কাটিয়েছে সে খবর তুমি জানতে? জানতে না, কিন্তু আমি জানতাম। মেয়েটা বড্ড সাংঘাতিক। সে আসলেই আলফাজের সাথে নিয়মিত বাংলোতে আসা-যাওয়া করত শুধু আলফাজকে শুষে খাবার জন্য৷
আমরা এই কাজ করি পেটের দায়ে কিন্তু সামিয়ার কিসের দায় ছিল বলতে পারো? এই মেয়েটার সাথে এর চেয়ে জঘন্য কিছু হওয়া দরকার ছিল।
নাজনীন উঠতে উঠতে বলল- আর দ্বিতীয়ত কাজটা করেছি নিজের জন্য। গতবছর সারাদেশে একটা খবর খুব সাড়া ফেলেছিল। মনে আছে তোমার? একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছিল শীতলক্ষ্যায়। সেই মেয়েটা ছিল আমার ছোট বোন, আর মাহফুজের প্রাক্তন প্রেমিকা। আসি শোয়েব ভাল থেকো।আর হ্যাঁ সামিয়াকে সুযোগ দিয়ে আবার ভুলটা নতুন করে করোনা।
লেখা:Borhan Uddin