আমার রুমমেট মণি আপু উনার বয়ফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য মোবাইলফোন হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলো। ২০-২৫ মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে বললো, “ছেলে মানুষের শুধু একটা জিনিসেই চায়। এটা দিলেই ওরা বরফের মতো ঠান্ডা আর ওদের রাগ মোমের মতো গলে যায়।”
অন্য বিছানায় শুয়ে থাকা সাথী আপু বললো, “তোরটা তো শুধু ভিডিও কলে শান্ত হয়ে যায়। আর আমারটা দুই দিন পর পর অসুস্থতার বাহানা ধরে, তাকে দেখতে যেন তার খালি ফ্ল্যাটে যায়।”
মণি আপু আমার দিকে তাকিয়ে বললো, “কিরে শ্রাবণী, তোরটা কি চায়?”
আমি আমতা আমতা করে বললাম, “শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন, সমরেশ মজুমদারের গর্ভধারিণী। এই বইগুলো চায়।”
আমার কথা শুনে দুইজনেই হেসে দিয়ে বললো, “তোর বয়ফ্রেন্ডের ভিতর নিশ্চয়ই ঝামেলা আছে। ছেলেরা তো এইরকম হয় না। হয় এই ছেলের তোর প্রতি কোনো আকর্ষণ নেই, নয়তো এই ছেলে মেয়েলি স্বভাবের। বিয়ের আগে ভালো করে খোঁজ নিস সব ঠিকঠাক আছে কি না। তা না হলে বাসরঘরে কেঁদে বালিশ ভিজাতে হবে।”
আমি আপুদের কথার কোনো মানে বুঝতে পারি নি। তবে মাথায় একটা জিনিস বারবার ঘুরছে, “পিয়াস কেন আমার কাছে এমন কিছু আবদার করে না?”
—-
রেস্টুরেন্টে বসে পিয়াসের জন্য অপেক্ষা করছিলাম। আমার থেকে একটু দূরেই একটা কাপল। খাবার খাওয়ার প্রতি তাদের মনোযোগ নেই। তাদের মনোযোগ অন্য কিছুতে। ২০ মিনিট পর পিয়াস আসলো। কালো রঙের একটা টি-শার্ট পরা। এই একটা টি-শার্ট পরে আমার সাথে টানা ৩ বার দেখা করেছে। হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরোনো কতগুলো বই।
আমাকে দেখে মুচকি হেসে বললো, “একটু নীলক্ষেত গিয়েছিলাম। তাই আসতে দেরি হয়ে গেলো।”
পাশে টিস্যুর বক্স রাখা অথচ সে আমার ওড়না দিয়ে মুখের ঘাম মুছতেছে…
আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, “তোমার কোনো শারীরিক সমস্যা নেই তো? মানে তোমার বাচ্চার বাবা হবার কনফিডেন্স আছে?”
আমার কথা শুনে পিয়াস অবাক হয়ে বললো, “এটা আমি এখন কী করে বলবো?”
আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, “তোমার কি কখনো ইচ্ছে করে না আমার সাথে কোনো আবদ্ধ রুমে ঘেমে একাকার হতে, আমার সাথে রিকশায় ঘুরার সময় ওড়নার নিচে হাত দিতে, ভিডিও কলে কথা বলার সময় আমার বুকে তিল আছে কি না সেটা দেখার বায়না ধরতে, কিংবা আমার বুকের সা*ইজ কত সেটা জানতে ইচ্ছে করে না?”
পিয়াস আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে মুচকি হেসে বললো, “তোমার সাথে কোনো আবদ্ধ রুমে ঘেমে একাকার হতে আমার ইচ্ছে করে না। আমার ইচ্ছে করে তোমার সাথে নীলক্ষেতে বইয়ের দোকানগুলোতে ঘুরে ঘুরে ঘেমে একাকার হতে। তোমার ওড়নার নিচে হাত দিতে আমার ইচ্ছে করে না, আমার ইচ্ছে করে তোমার ওড়না দিয়ে মুখের ঘাম মুছতে। তোমার ঠোঁটের নিচে তিল দেখেই আমি মুগ্ধ হয়ে যাই, তাই বুকে তিল আছে কি না সেটা জানার কখনো ইচ্ছে হয় নি। তোমার বুকের সা*ইজ কত সেটা জানতে আমার কখনো ইচ্ছে হয় নি, বরং তোমার বুকের নরম মাংসপিণ্ডের দুই ইঞ্চি নিচে যে একটা হৃৎপিণ্ড আছে সেটার খোঁজ নিতে ইচ্ছে করে। সত্যি বলতে, তোমার শরীরের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তুমি মানুষটার প্রতি আমার তীব্র আকর্ষণ।”
পিয়াসের কথাগুলো আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। কখন যে চোখের জলে চশমা ঝাপসা হয়ে গেছে খেয়াল নেই। পিয়াস চশমাটা হাতে নিয়ে ওর টি-শার্ট দিয়ে মুছতে মুছতে বললো, “কান্না করছো কেন?”
আমি অন্যদিকে তাকিয়ে বললাম, “তোমায় বিয়ে করলে কখনো বাচ্চার মা হতে পারবো না, সেই কষ্টে কান্না করছি।”
—-
সন্ধ্যার পর রুমে আসলাম। আমার হাতে শপিং ব্যাগ দেখে মণি আপু হেসে বললো, “জন্মদিন উপলক্ষে বয়ফ্রেন্ড শাড়ি গিফট করলো নাকি?”
আমি মুচকি হেসে বললাম, “শাড়ির বদলে হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরোনো বই ধরিয়ে দিছে। আমার যে আজ জন্মদিন ছিলো ওটা ওর মনেই ছিলো না।”
সাথী আপু বললো, “মন খারাপ করিস না, এইরকম আনরোমান্টিক পানসে ছেলেকে ছেড়ে দে। তুই বেটার কাউকে ডিজার্ভ করিস।”
—
এখন মাঝরাত, সাথী আপু বয়ফ্রেন্ডের সাথে ফিসফিসিয়ে রোমান্টিক কথা বলছে, মণি আপু বয়ফ্রেন্ডের মন ভালো করার জন্য ফোন নিয়ে ওয়াশরুমে গেলো। আমি টেবিল ল্যাম্পের হালকা আলোতে “বিষবৃক্ষ” উপন্যাসের প্রথম পৃষ্ঠা উল্টাতে গিয়ে দেখি ছোট একটা চিরকুট। তাতে লেখা ছিলো, “আজকের দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বলেই আমার জীবন এতটা রঙিন। আমার রঙিন জীবন আরো রাঙিয়ে দিতে, সাথে বৃদ্ধ হবে?”
গাল বেয়ে ঠোঁটের কোণে জমে থাকা চোখের জলটা মুছে আমি পিয়াসকে মেসেজ দিলাম, “হাতের লেখা খুবই জঘন্য। লেখা সুন্দর না হলে আমি কাবিনে সাইন করবো না।”
-আকর্ষণ
-আবুল বাশার পিয়াস